রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৯

একজনকে কুপিয়ে জখম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একাধিক মামলার আসামি ইলিয়াস শাহকে (৩৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা ঘটেছে বগুড়ায়। বগুড়া শহরের চকলোকমান বেজোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আহত ইলিয়াস শাহ বগুড়া শহরের চকলোকমান এলাকার আবদুল লতিফ শাহের ছেলে।
শাজাহানপুর থানার ওসি জনাব, আশিক ইকবাল জানান, ইলিয়াস শাহ সন্ত্রাসী প্রকৃতির। তার বিরুদ্ধে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
ওসি আরও জানান, হামলাকারীদের শনাক্ত করে তাদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে।