রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৮

স্বর্ণালংকারসহ পাঁচজন গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চুরি যাওয়া স্বর্ণালংকারসহ রাজধানী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে চুরির সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা লালবাগ থানা পুলিশের এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, মোসা. রোজিনা আক্তার (৪২), মীম আক্তার (২৩), মো. আল-আমিন (২৩), মো. কাশেম আহাম্মেদ (২৮) ও মো. নাহিদ (৩৩)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের বড় একটি অংশ উদ্ধার করা হয়।
লালবাগ থানা সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ঢাকা লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় একটি বাসায় এ চুরির ঘটনা ঘটে।
মামলার পরিপ্রেক্ষিতে তথ্য-প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার ঢাকা রাজধানীর হাজারীবাগ, খিলক্ষেত ও টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়।