রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১৬

অপারেশন ক্লিনহার্টের অভিযান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনাব, আবদুল আউয়াল মিন্টু (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী) বলেছেন, সরকার ২-৩ মাসের মধ্যেই ‘অপারেশন ক্লিনহার্টের’ মতো একটি অভিযান চালাবে।
ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব, আবদুল আউয়াল মিন্টু এ কথা বলেন।
তিনি বলেন, প্রকৃতপক্ষে যারা অন্যায় করছে তাদের আইনের আওতায় আনা হবে। সরকার এই ক্ষেত্রে কাউকে ছাড় দেবেন না।
পরিবেশ মন্ত্রী আরও বলেন, মাদক সমাজের প্রধান সমস্যা। মাদকাসক্ত ও মাদককারবারী কারা এটা সবার জানা। অভিযান চালিয়ে তাদের ধরা দরকার। এ ছাড়া কিশোর গ্যাং প্রশ্নেও সরকারের জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এরসঙ্গে যারা জড়িত তাদেরও ধরতে হবে।
তিনি শহরের ফুটপাতের হকার প্রসঙ্গে বলেন, ‘হকাররা চাঁদা ছাড়া বসে না, আগে চাঁদাবাজদের ধরতে হবে।
ফেনী জেলা প্রশাসক জনাবা, মনিরা হকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার জনাব, চয়ন বড়ুয়ার সঞ্চালনায় সভায় পুলিশ সুপার জনাব, মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক লে. কর্নেল জনাব, মো. আমানুল হক, ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জনাব, এসএম জিল্লুর রহমান, এনএসআই যুগ্ম-পরিচালক জনাব, মো. হারুন মিঞা, আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ, পিপি মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক প্রমুখ বক্তব্য রাখেন।