ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিকাশ এজেন্টদের কাছে বিতরণের জন্য উত্তোলন করা ৯ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে চাঁদপুরে দুইজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। পরে অভিযুক্তের দেখানো মতে তার বাড়ির আঙিনার মাটি খুঁড়ে পুঁতে রাখা ওই টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন, চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচুলী আব্দুর রহমান গাজী বাড়ির মো. দুলাল গাজীর ছেলে বিকাশের এসআর মো. রাব্বি (২২) এবং তার সহযোগী একই এলাকার দেলোয়ার হোসেন গাজীর ছেলে ফরহাদ হোসেন (২১)।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. ফয়েজ আহমেদ জানান গতকাল মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।