বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৬

পুকুর ভরাট উদ্ধারে প্রশাসন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুর ভরাটের ঘটনা জানতে পেরে সেটি উদ্ধারে মাঠে নেমেছেন প্রশাসন, আর এ ঘটনা রাজশাহী মহানগরীর পঞ্চবটি আহমপুরে। কয়েকদিন ধরে রাজশাহী মহানগরীর পঞ্চবটি আহমপুরে এ পুকুরটি কৌশলে ধীরগতিতে ভরাট করা হচ্ছিল। এরই মধ্যে কিছু অংশ মাটি দিয়ে ভরাট করা হলেও মঙ্গলবার (৬ জানুয়ারি) সেখানে অভিযান চালান প্রশাসনের কর্মকর্তারা। তবে, পুকুর ভরাটে জড়িতরা তখন সরে পড়েন।
বিভাগীয় কমিশনার জনাব, আ ন ম বজলুর রশীদের নেতৃত্বে পুকুর উদ্ধার অভিযানে ছিলেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাবা, তাছমিনা খাতুন ও বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (ভূমি) জনাব, আরিফ হোসেন।
অভিযানকালে বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (ভূমি) জনাব, আরিফ হোসেন বলেন, সিটি করপোরেশন এলাকায় পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ। তাই পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। এই খনন কাজে যে ব্যয় হবে, তা পুকুর ভরাটকারীদের কাছ থেকেই আদায় করা হবে। ভবিষ্যতে রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট করতে দেওয়া হবে না। খবর পেলেই কাজ বন্ধ করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। পুকুর পুনঃখনন শেষ না হওয়া পর্যন্ত পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্বে থাকবেন।