বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৩

ট্রাক-পিকআপ সংঘর্ষে কয়েকজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে সিলেটের দক্ষিণ সুরমায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ রবিবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব, মো. রিয়াজুল এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।