ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বন্ধ কারখানাগুলোর বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান।
আজ সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব, আতিকুর রহমান রুমন এ তথ্য জানান এবং তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। দেশের বন্ধ কারখানাগুলো চালুসহ নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব, খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা জনাব, রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব, শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান জনাব, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।