রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৮

মাদক কারবারি মাদকসহ গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযান চালিয়ে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ৫০০ গ্রাম গাঁজা, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ জনাব, সফিকুর ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন, সিরাজুল ইসলাম (৫০), সুমন (৪২), রিপা আক্তার নিপা (২০), সনি আক্তার ফারজানা (২৩) ও মোছা. রুবিনা আক্তার (৩৫)।
জনাব, সফিকুর ইসলাম জানান, ডিবির তিনটি চৌকস দল গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল, দক্ষিণ কেরানীগঞ্জ ও দোহার থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেন।