ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়ন করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা জনাব, মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।
এতে বলা হয়, বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর ঢাকা রাজধানীজুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করতেই বিজিবি মোতায়েন করা হয়েছে।