রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৬

পুড়িয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যৌতুকের টাকা না পেয়ে রংপুরে এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ ও ননদের স্বামীসহ পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্বামী, ননদ ও ননদের স্বামীকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
গৃহবধূ রেজোয়ানা দিল আফরোজ (২২) শুক্রবার রাতে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে রেজোয়ানা দিল আফরোজের বিয়ে হয় রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার সরেয়ারতল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রেজাউল করিমের সঙ্গে।
এ খবর নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল কুদ্দুস।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল কুদ্দুস আরও জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এছাড়াও ঘটনার পর স্বামী, ননদ ও ননদের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত চলছে।