শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৬

মরদেহ উদ্ধার এক নারীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সুমি রানী রায় (৩৬) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা ঢাকা রাজধানীর কমলাপুরের। পুলিশের ধারণা, স্বামী পরিচয়ে থাকা এক ব্যক্তি তাকে শ্বাসরোধে হত্যা করে কক্ষের বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহাইমিনুল ইসলাম জানান, বুধবার (২৮ মে) দুপুরে দক্ষিণ কমলাপুরের একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং রুমটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল।
মতিঝিল থানার পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তি তাকে হত্যা করে বাইরে থেকে কক্ষটি তালা মেরে পালিয়ে যায়।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ এবং বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।