শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৭

হত্যা মামলার আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল চালক আরাফাত খান হত্যা মামলার প্রধান আসামি সোহেল সিকদারকে ঢাকা রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করেছেন পুলিশ, আর এ হত্যার ঘটনা ঘটেছে বরগুনার তালতলীতে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা তালতলী থানা পুলিশ।
পুলিশ জানায় আরাফাত খান হত্যার পর থেকেই মূল অভিযুক্ত সোহেল সিকদার পলাতক ছিল।
প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঢাকা বাড্ডা থানার পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে বরগুনার তালতলী থানায় আনা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।