বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৪

ল্যাম্পপোস্টের তার চুরিতে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় ইয়াসিন আহম্মেদ সান (২৫) নামে একজনকে গ্রেফতার করেছেন পুলিশ, আর এ ঘটনা ঢাকা রাজধানীর মগবাজার ফ্লাইওভারের।
ঢাকা সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার ডিসি জনাব, মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তাছাড়া তার চুরির ঘটনায় জড়িত আরও অপর একজনকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।