ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঈদে বাজি ফাটানোতে বাধা দেওয়ার জেরে মাদারীপুরের রাজৈরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
গতকাল শনিবার (১২ এপ্রিল) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বেপারিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ মাসুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া উভয় গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।