বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪৩

ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বরিশাল মেট্রো পলিটন বিএমপি’র।

ডেইলি ক্রাইম বার্তা : কাউনিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে বরিশাল মেট্রো পলিটন বিএমপি’র আজ ০৭ এপ্রিল  সকাল ১১ টায়।
ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব, মোঃ শফিকুল ইসলাম।
এ সময় ওপেন হাউজ ডে’তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি মহোদয় ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।  যাহার  বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে। 
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) জনাব, মোঃ মশিউর রহমান,, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার /বন্দর থানা/এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) জনাব, প্রণয় রায় সহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, আগত সেবা প্রত্যাশী,  জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”