সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৬

গুলি করে ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যবসায়ী আনোয়ার হোসেন নামে ঢাকা রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ী আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢামেক সূত্র জানিয়েছেন, ব্যবসায়ী আনোয়ার বেঁচে আছেন। তাকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি এবং পায়ে ও পিঠে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। বর্তমানে হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন, অবস্থা শঙ্কামুক্ত।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে রামপুরা থানা-পুলিশের পরিদর্শক তদন্ত আতাউর রহমান বলেন, একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটা দেখে কিছুটা ধারণা করা যাচ্ছে।
তা ছাড়া সিসিটিভি ফুটেজেও পাওয়া যাবে। আশা করি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারব।