সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৬

মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র উদ্যোগে।

ডেইলি ক্রাইম বার্তা : বরিশাল নগরীতে, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র উদ্যোগে মহান ওমর একুশ উপলক্ষে পালিত হয়েছে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার) ও আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ আরিফ, সহ-সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ, এম, রনি, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক রানা,
সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল কাড়ালসহ অন্যন্য সদস্যবৃন্দ। দোয়া মোনাজাত অনুষ্ঠানে সকল শহীদদের সরন করে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সে সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার) ও যুগ্মসাধারণ সম্পাদক নূর মোহাম্মদ আরিফ বলেন, ৫২ এর ভাষা শহীদরা আমাদের জন্য যে ত্যাগ করেছেন এবং ৫ই  আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের জীবনের এই ত্যাগ চির স্মরণীয় হয়ে থাকবে প্রতিটি মানুষের হৃদয়ে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”