শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫১

সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা ভ্যানের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
আহত দুইজনের মধ্যে একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও অপরজন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ জনাব, ফরিদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বানিয়াদীঘি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪২), একই গ্রামের আবদুল আজিজের ছেলে মোজাহার আলী (৬০) ও আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার মৃত মনসুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৬০) এবং কাহালু উপজেলার ডিপুইল গ্রামের কাঙ্গালী সরদারের ছেলে ভ্যানচালক ময়েন সরদার (৫২)।
দুপচাঁচিয়া থানার ওসি জনাব, ফরিদুল ইসলাম জানান, অভিযোগ না থাকায় নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানোর পরে ভ্যানচালক মারা গেছেন। পালিয়ে যাওয়া ট্রাকের চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।