সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৬

দুর্বৃত্তদের গুলিতে একজন আহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তদের গুলিতে ঢাকা রামপুরার বনশ্রীতে জুয়েল সরদার (৪০) নামে একজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বনশ্রী এ-ব্লক, কাঁচাবাজারের পাশে ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। গুলি তার ডান উরুতে বিদ্ধ হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত জুয়েল সরদার জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।