ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানীতে।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেন।