সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৬

ফেনসিডিলসহ নারী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৯৭ বোতল ফেনসিডিলসহ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে লতিফা বেগম (৪২) নামের এক নারীকে আটক করেছেন পুলিশ। গতকাল সোমবার রাত ৩টার দিকে টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ জনাব, মো: মহিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার আব্দুলাপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। লতিফা বেগম ওই গ্রামের সিদ্দিকুর রহমান বেপারীর স্ত্রী।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ জনাব, মো: মহিবুল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লতিফা বেগমের বসত ঘরের আলমারীর ভীতর থেকে ৯৭ পিছ ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে এবং মাদক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হবে।