সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৭

দুইজন মাদক কারবারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ মাদক ও একটি পিকআপ ভ্যানসহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে পিরোজপুর স্বরূপকাঠি তিতলপিঠা এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম (২৬) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কামতাল মুছাপুর এলাকার বাসিন্দা জাকির হোসেন (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এ সময় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব,
মো. আব্দুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।