সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৭

বেশ কয়েকজন অভিযানে গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ঢাকা রাজধানীর কামরাঙ্গীরচরে বিশেষ ‘ব্লক রেইড’ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এ অভিযানে মাদক চোরাকারবারি, চুরি ও ছিনতাই মামলার ১৬ আসামিকে ঢাকা কামরাঙ্গীরচর থানা পুলিশ গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জুম্মান, মো. আরিফ, আবু বক্কর, রবিন, আলমগীর হোসেন, আকতার হোসেন, আল আমিন, মো. তুহিন, লাভলু, মো. ইসমাইল, মো. শরীফ, উৎপল চন্দ্র দাস, সাকির, ইসমাইল, সোহেল ও সজল।
ঢাকার কামরাঙ্গীচর থানার ওসি জনাব, আমিরুল ইসলাম বলেন, কামরাঙ্গীরচর থানার চৌকস একটি দল অপরাধ প্রবন এলাকায় ব্লক রেইড অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করেছেন। তাদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধী রয়েছে।
তিনি আরও বলেন, আসামিদের আদালতে তোলা হয় এবং পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।