সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৭

ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মসজিদ থেকে আবদুর রহিম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা ঘটেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। আবদুর রহিম ওই এলাকার মৃত ফজলুল হক চৌধুরীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরকাঁকড়া ১ নং ওয়ার্ডের পন্ডিতের হাট এলাকার কমর উদ্দিন জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহিম দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। এক সময় একটি কোম্পানীতে চাকুরী করতেন তিনি। পরে চাকুরী ছেড়ে বাড়ি চলে আসেন। বিয়ে করার পর স্ত্রীও তাকে ছেড়ে যাওয়ার পর আরও মানসিকভাবে ভেঙ্গে পড়েন রহিম। তাকে পাবনা মানসিক হাসপাতালেও কয়েক মাস রাখা হয়েছিল। বৃহস্পতিবার আছরের পর মুসল্লিরা মসজিদে তার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।