ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফেনীর ফুলগাজী উপজেলায় একটি ইটভাটাকে গুঁড়িয়ে দিয়ে ৭ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার জনাব, জাহাঙ্গীর হোসাইন এ রায় প্রদান করেন।
এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি, সিনিয়র কেমিস্ট ও সহকারী পরিচালক মো. তানভীর হোসেন, সহকারী পরিচালক জাহানারা ইয়াসমিন, পরিদর্শক শাওন শওকত, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুছাম্মৎ শওকত আরা কলি বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।