ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লাইসেন্সবিহীন দুটি ইটভাটা সিলগালা করা হয়েছে, আর এ ঘটনা কক্সবাজারের পেকুয়ায়। আর একটি ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা, নুর পেয়ারা বেগম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ইটভাটায় পৃথক অভিযান পরিচালনা করেন।