সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩০

অর্থ সহায়তা প্রদান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নিহত তিন পরিবারকে নীলফামারীতে ১৫ লাখ টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে অর্থের চেক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব, জ্যোতি বিকাশ চন্দ্র।
অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) জনাব, মোহাম্মদ মোহসেন, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান ও বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্থরা হলেন, মামুন আলী, জাহানুর ইসলাম ও রাবেয়া বেগম।
বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান জানান, প্রত্যেককে ৫ লাখ করে ১৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এই সহায়তা প্রদান করেন।