মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪০

স্বর্ণের চালানসহ দুইজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এ ঘটনায় জড়িত দুই যাত্রীকে আটক করেছেন বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিমানের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ আটক করা হয়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, এয়ারপোর্টের গ্রিন জোন চ্যানেল থেকে দুই যাত্রী স্বর্ণ নিয়ে বেরিয়ে গেলেও পরবর্তীতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও এভিয়েশনের নিরাপত্তারক্ষীরা পার্কিং থেকে দুই যাত্রীকে আটকের পর শুল্ক গোয়েন্দারা সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালান জব্দ ও দুই যাত্রীকে আটক করেন।