শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৮

দুইজন সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় পিকআপের দুইজন নিহত হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে ঢাকা-যাত্রাবাড়ী-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে শিবচরের মুন্সির বাজার নামক স্থানে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গোপালগঞ্জ থেকে আসা একটি পরিবহন বাস ঘন কুয়াশার কারণে সামনে থাকা পিকআপকে ধাক্কা দেয়। ধাক্কায় পিকআপ হাইওয়ে থেকে নিচে পড়ে যায়। এসময় পিকআপের ড্রাইভার ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়, তারা গিয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছেন। ঘাতক বাসকে ধরা যায়নি এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।