শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৮

সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শিহাব উদ্দিন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক বোরহান মিয়া (২৬)।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের আলীয়াবাদ পুরান গ্যারেজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব উদ্দিন রফিক মিয়ার ছেলে।
মোটরসাইকেলের চালক বোরহান মিয়া ফরিদ মিয়ার ছেলে। তাদের দুজনেরই বাড়ি নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।
জানা যায়, দুর্ঘটনার পরপরই লোকজন দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ওসি জনাব, আবদুর রাজ্জাক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।