মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫২

দালালসহ তিনজন বাংলাদেশি আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ পথে পঞ্চগড় সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় দালালসহ তিনজন বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
গতকাল শুক্রবার রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। রাতে ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার সদরের আলমপুর গ্রামের মৃত নীলমোহন রায়ের ছেলে শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫) ও নিতাই চন্দ্র রায়ের মেয়ে শ্রী ভূমি রানী ওরফে শ্রেয়া (০৭)।
একই সময় আটক হয় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি গ্রামের মকবুল হোসেনের ছেলে (দালাল – সাদ্দাম (৩০)।