মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৮

এক যুবক ইয়াবাসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ লক্ষ্মীপুরে মাহমুদুল হাসান জিহাদ নামে এক যুবককে আটক করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার ভোর রাতে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় ইয়াবাসহ জিহাদ অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জিহাদকে আটক করে। এসময় তার কাছে থাকা লেডিস হাই হিল জুতার ভিতর থেকে ৫ হাজার ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।