ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি চোরাই মোটরসাইকেলসহ রাজবাড়ির বালিয়াকান্দিতে ১০টি চুরি মামলার আসামি রানা শেখ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছেন পুলিশ।
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. শরিফ আল রাজিব।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামি রানা শেখের বিরুদ্ধে শুধু বালিয়াকান্দি উপজেলায় নয় বরং ফরিদপুর, রাজবাড়ি সদর, মাগুরা জেলাসহ বিভিন্ন এলাকায় ১০টি চুরির মামলা রয়েছে।