ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাছ কেনাকে কেন্দ্র করে সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য জায়গায় ছড়ানোর দায় রুবেল আহমেদ (৩০) নামে এক যুবককে আটক করেছেন পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।
গতকাল বুধবার কোম্পানিগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আটক রুবেল আহমেদ কোম্পানিগঞ্জ উপজেলার বউবাজার এলাকায় ইসলামপুরের বাসিন্দা বলে জানা যায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, উজায়ের আল মাহমুদ আদনান জানান, নয়াগাঙ্গেরপাড় ও ইসলামপুরের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, এমন গুজব ছড়ানোয় দায় রুবেল আহমেদ (৩০) নামে একজনকে আটক করা হয়। তাকে বর্তমানে থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।