ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চার লক্ষাধিক অর্থাৎ সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করেছেন বিজিবি, আর এ উদ্ধার অভিযান হয়েছে কক্সবাজারে টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের মেম্বার পোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. আশিকুর রহমান।
তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
উদ্ধার করা মাদকের চালান পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান লে. কর্নেল জনাব, আশিকুর রহমান।
তিনি আরও জানান, উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।