শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৮

একজন যাত্রী অটো উল্টে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯ টায় আড়াইহাজার উপজেলার বাঘানগর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। আড়াইহাজার থানার ওসি জনাব, এনায়েত হোসেন এ ঘটনা নিশ্চিত করেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত নাসির উদ্দিন (৪৫) নরসিংদী সদর উপজেলার আলিপুর এলাকার জয়নালের ছেলে।