মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৫

ইটভাটা মালিকদের লাখ টাকা জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভ্রাম্যমাণ আদালতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার দুটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, আমজাদ হোসেন। এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান।
ভ্রাম্যমাণ আদালতের সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
ভ্রাম্যমাণ আদালতে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের চৌকস দল সহযোগিতা করেন।