শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৮

এক পথচারী বাসচাপায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি যাত্রীবাহী বাসের চাপায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দেব কুমার ধর (৫৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার (১১ জানুয়ারি) বিকালের দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বুড়ির দোকানস্থ সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।
নিহত দেব কুমার ধর চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধর পাড়ার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ জানায়, দেব কুমার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বুড়ির দোকানস্থ সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।
এসময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস দেব কুমারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।