মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৩

ভারতে যাওয়ার সময় তিনজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে সাতক্ষীরার সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে তিন বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছেন।
আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ছয়ঘরিয়া এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাঁকাল এলাকার রতন ঘোষের মেয়ে তৃপ্তি ঘোষ (২০), একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।