মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৩

ইয়াবাসহ বরিশালে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

ডেইলি ক্রাইম বার্তা : মাদক ক্রয়-বিক্রয়ের সময় বরিশাল উজিরপুর উপজেলার বামরাইলে ৯ হাজার ৯০৩ পিস ইয়াবাসহ শান্তনা আক্তার (২৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলার বামরাইল বন্দরের সাবেক ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াবা কারবারি শান্তনা আক্তার বরিশাল সদর উপজেলার কাকাশুরা গ্রামের মোঃ সুরুজ হাওলাদারের স্ত্রী ও মৃত হাচান সরদারের মেয়ে। সূত্রে জানা যায়- শুক্রবার বরিশাল গোয়েন্দা শাখার এসআই কাজী ওবায়দুল কবীর, এএসআই রাজিব চন্দ্র পাল, মোঃ ইখতিয়ার খান, মোঃ জিয়াউল, মোঃ রিয়াজ, ইমরানুল হক ও মোসাঃ ফারজানা আক্তার নিশু মিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বামরাইল বন্দরের সাবেক ইউনিয়ন পরিষদের সম্মুখে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নারী মাদক কারবারি শান্তনা আক্তারকে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের খেলনা গাড়ির ভিতর থেকে ৯ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ আব্দুস সালাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত নারী মাদক কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে। 
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”