শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৩

কুপিয়ে হত্যা একজনকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুপিয়ে ও ছুড়িকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা একজনকে, আর এ ঘটনা নরসিংদীতে। তার নাম লিজন মোল্লা (৩০)। তিনি বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে নরসিংদীর পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
নরসিংদী সদর মডেল থানার ওসি জনাব, তানভীর আহমেদ জানান, লিজন মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে তা এখনও পরিষ্কার নয়। তদন্ত শেষে বলা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।