শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৭

দুইজন দুর্বৃত্তের গুলিতে নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তের গুলিতে চট্টগ্রামের বায়েজিদ থানার কুয়াইশ এলাকায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাসুদ কয়সার ও মোহাম্মদ আনিস। আনিস কুয়াইশ এলাকার মৃত ইসহাকের ছেলে। মাসুদ হাটহাজারী শিকারপুর ইউনিয়নের মোহাম্মদ রফিকের ছেলে।
চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব, এ এন এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসুদ ও আনিস বায়েজিদ থানার কুয়াইশ নুর মসজিদ এলাকা থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আনিস ঘটনাস্থলে মারা যান।
মাসুদ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় হাটহাজারীর সুপারিপাড়া এলাকায় পৌঁছে মারা যান। ঘটনাস্থলে হাটহাজারী, বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অবস্থান করছে।
তিনি আরও বলেন, কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং কারা এই ঘটনায় জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।