ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. শাহিন (১৫) নামে এক কিশোর নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে, আর এ হত্যার ঘটনা ঘটেছে চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায়।
শুক্রবার (২৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে শহরের চেয়ারম্যানঘাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিপরীতে এক বাড়ির সামনে এই হত্যার ঘটনা ঘটে।
শাহিন ব্যাংক কলোনির ভাড়াটিয়া বাসিন্দা মো. স্বপন সরকারের ছেলে। সে এক ঠিকাদারের অধীনে ভবন নির্মাণের শ্রমিক হিসেবে কাজ করে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শেখ মুহসিন আলম বলেন, আমরা প্রাথমিক তদন্ত করে জানতে পারি ফুটবল খেলায় সিনিয়র-জুনিয়র নিয়ে কিশোরদের মধ্যে দ্বন্দ্ব হয়। বাকিটা পুরো তদন্ত সাপেক্ষে বলা যাবে। শাহিনের পরিবার এখনো মামলা করেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসলেই আমরা ব্যবস্থা গ্রহণ করবো। বর্তমানে মরদেহ হাসপাতাল থেকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।