শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫১

বস্তাবন্দী লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কামরুল হাসান (২৩) নামের ঢাকার ধামরাইয়ে এক পুলিশ সদস্যের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছেন পুলিশ। গতকাল শুক্রবার দুপুরের দিকে তার নিজ বাড়ির পাশেই ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত পুলিশ সদস্যের স্ত্রী নার্গিস আক্তারকে (২৪) আটক করেছেন পুলিশ।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত কামরুল হাসান উপজেলার সোমভাগ ইউনিয়নের কংসপট্রি গ্রামের রোস্তম আলীর ছেলে।
নিহত পুলিশ সদস্য কামরুল হাসান ঢাকায় কর্মরত ছিলেন।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির বলেন, নিহত পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহের অভিযোগে নিহতের স্ত্রী নার্গিস আক্তারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।