রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৪

দুইজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) রাত ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কোরিয়া বর্মতোল গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মৃত দুই ভাই তমিজ উদ্দিন (৫০) ও রবিউল ইসলাম (৪৫) ওই গ্রামের দবিজ উদ্দিনের ছেলে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ফিরোজ কবির বলেন, বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।