শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০২

বাড়ল পেঁয়াজের দাম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পেঁয়াজের দাম আবার দেশের পাইকারি বাজারে ১০০ টাকা ছাড়িয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি কমে যাওয়ায় এবং সরবরাহ সংকটের কারনে প্রভাব পড়েছে পেঁয়াজের দামে।
নভেম্বরের শুরুতে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ছিল ১১৫ টাকা। পরে দাম কমতে শুরু করে। এক পর্যায়ে তা কেজিতে ১০০ টাকার নিচে নেমে আসে।
এখন আবার দেশের পাইকারি বাজারে ১০০ টাকা ছাড়িয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, এলসি (ঋণপত্র) খোলার সময় ডলারের দাম বাড়তি থাকায় আমদানিকারকরা এটি কম খুলছেন।
এতে দেশের স্থলবন্দর দিয়ে পণ্যটি কম আসছে। এর বিরূপ প্রভাব পড়ছে বাজারে।