শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০২

আগুনে গুদামসহ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খাগড়াছড়ি পৌর শহরের শহীদ কাদের সড়কের পুরাতন জিপ স্টেশন এলাকায়।
আজ রোববার (৩ ডিসেম্বর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি গুদামসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফার্নিচার, ডেকোরেশন দোকান, কুরিয়ার পরিবহন ও সিমেন্টের একটি গুদাম রয়েছে।
আগুন লাগার খবরে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় সেখানকার স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন।
ব্যবসায়ীরা জানান, আগুনে প্রায় দুই কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি এখনও জানা সম্ভব হয়নি।