শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৪

পুকুরে ডুবে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে ডুবে চট্টগ্রামের রাউজানে মো. সাখাওয়াত (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাইর ফকির বাড়িতে এই ঘটনা ঘটে। পুকুরে ডুবে মৃত্যু হওয়া শিশু সাখাওয়াত ওই গ্রামের কাতার প্রবাসী রাশেদের ছেলে।
স্থানীয় লোকজন জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন।
সে কোনো একসময় খেলাধূলা করার সময়ে পুকুরে পড়ে যায়। এলাকার এক লোক হেঁটে যাওয়ার সময়ে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করেন। ধারনা করা হচ্ছে শিশুটি পুকুরে অনেক আগে পড়ে গিয়েছিল। পরে তাকে উদ্ধার করে একটি বেসকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রাত সাড়ে ৯টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ঘটনাটি নিশ্চিত করেন স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পারি।