শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৭

ভয়াবহ অগ্নিকাণ্ড কাপর পট্টিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দেশের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি হাট নরসিংদীর শেখেরচর বাবুরহাটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।
রোববার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার বাবুরহাটের (শেখেরচর) উত্তর পাশে খালপাড় মেইন গলিতে একটি কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, বাবুরহাটের কাপর পট্টি থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, এখন পর্যন্ত সাত থেকে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।