শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৪

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে দিনাজপুরের বীরগঞ্জের দুইজন নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার কুমারপাড়ায় এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, বীরগঞ্জের ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়ার প্রতাব চন্দ্র পালের ছেলে প্রসেনজিৎ চন্দ্র পাল (১৩) এবং একই পরিবারের নিখিল চন্দ্র পালের ছেলে সীমান্ত পাল (১৭)।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মইনুল ইসলাম জানান, প্রতাব চন্দ্র পাল বেলুনে গ্যাস ভরার কাজ করে থাকে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়িতে গ্যাসের একটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তার ছেলে প্রসেনজিৎ চন্দ্র পাল এবং একই পরিবারের নিখিল চন্দ্র পালের ছেলে মারাত্মক আহত হয়। বীরগঞ্জে প্রাথমিক চিকিৎসা শেষে উভয়কে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের হাসপাতালে পাঠানো হয় এবং রাতে সেখানেই দু’জন মারা যান।
বিস্ফোরণের প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।